Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

'ওয়ার্ক ফ্রম হোম'-এর নির্দেশ নবান্নের, শনিবার থেকে চালু ই-অফিস

Nabanna
Nabanna

 


কলকাতা, ৭ অক্টোবর  : এবার 'ওয়ার্ক ফ্রম হোম' করতে হবে সরকারি আধিকারিকদেরও! উৎসবের আমেজে মজে বাঙালি। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মীপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারি দফতরের কর্মীদের পুজোর ছুটি ১১ অক্টোবর পর্যন্ত, জানানো হয় নবান্নের তরফে।

১২ তারিখ থেকে সরকারি অফিসগুলি চালু হবে। ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যের ই অফিস সার্ভার বন্ধ। কিন্তু, তা পুনরায় চালু হচ্ছে ৮ তারিখ অর্থাৎ শনিবার থেকে। এই দিন থেকেই অনলাইনে ফাইল পাস করানোর কাজ করতে পারবেন সরকারি আধিকারিকরা। প্রশাসনিক কাজকর্মতে গতি আনার জন্য অনলাইনে কাজের এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, পুজোয় সরকারি অফিসগুলি ছুটি ছিল। এই সময় সরকারি ই অফিস সার্ভারটিও সক্রিয় ছিল না। ছুটির দিনগুলিতে তা রক্ষণাবেক্ষণ করা হচ্ছিল। সেই কাজও সম্পন্ন হয়েছে। ফলে সরকারি আধিকারিকদের 'ওয়ার্ক ফ্রম হোম'-এ কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সরকারি অনুমোদনের ক্ষেত্রেও অনলাইনের উপর নির্ভরতা বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের প্রশাসনির ফাইলগুলির ক্ষেত্রে অনলাইনেই অনুমোদন দেওয়া হয়। আধিকারিকদের নির্দিষ্ট আইডি রয়েছে। এর মাধ্যমে তাঁরা ল্যাপটপ, ফোন, কম্পিউটারে লগ ইন করে প্রয়োজনীয় ফাইলগুলিকে অনুমোদন দিতে পারেন।

আর এই কাজ যাতে থমকে না যায় সেই জন্য রাজ্যের শীর্ষ আধিকারিকদের ভার্চুয়াল অফিস করতে হবে শনিবার থেকে। অর্থাৎ ১১ অক্টোবর সরকারি অফিসে সশরীরে হাজিরা দেওয়ার আগে থেকেই প্রশাসনিক কাজ শুরু হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সুবিধা হল আমলাদের অফিসে আসতে হবে না। যে কোনও প্রান্ত থেকেই তাঁরা সরকারি কাজ করতে পারবেন। উল্লেখ্য, খাতায় কলমে এই সময় ছুটিই দিয়েছে নবান্ন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…