Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

'ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে, ভিডিও দাখিল করে দাবি শুভেন্দুর

'ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে, ভিডিও দাখিল করে দাবি শুভেন্দুর
'ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে, ভিডিও দাখিল করে দাবি শুভেন্দুর

 

কলকাতা, ১৫ অক্টোবর ঃ পুরুলিয়া দিয়ে গরু পাচারের ভিডিও দাখিল করে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের বিরোদী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ করেছেন, ‘ভাগের টাকা প্রতিটি ঘাটেই পৌঁছোচ্ছে।’শনিবার তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, “গরু পাচার নিয়ে সরগরম পুরুলিয়া। কখনো দুধের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় ভেতরে বেঁধে রাখা অবস্থায় গরু উদ্ধার হয়, আবার কখনো ৬০ নম্বর জাতীয় সড়কে ধরা পড়ে গরু ভর্তি একের পর এক পিকআপ ভ্যান।আসল ব্যাপার হলো গরু পাচারের নতুন সেফ করিডর হলো পুরুলিয়া - ঝাড়গ্রাম - বাঁকুড়ার বিষ্ণুপুর-কোতুলপুর হয়ে হুগলীর আরামবাগ পেরিয়ে দক্ষিণ ২৪ পরগণা হয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা।এই ব্যাপারে পুরুলিয়ার এসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। ওনার তত্ত্বাবধানেই পুলিশ, সরকারি আধিকারিক ও শাসক দলের নেতাদের এক অবাধ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে যার মাধ্যমে এই পাচারের কাজ মসৃণ ভাবে চলছে। ৭৫-২৫% এর ভাগ সুষ্ঠু ভাবে নির্ধারিত করা রয়েছে। ভাগ বাটোয়ারার গন্ডগোল হলে মাঝে সাঝে পুলিশ কয়েকটা গাড়ি আটক করে দর কষাকষি করতে।এই ভিডিও তে দেখুন কি ভাবে অবাধে গরু পাচার চলছে অথচ পুলিশ চোখে কিছুই দেখতে পাচ্ছে না। দেখবে কি করে পুরোটাই তো স্টেট স্পন্সরড অর্থাৎ ভাগের টাকা প্রতিটি "ঘাটেই" পৌঁছে যায়।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…