Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

উৎসবের ধকলে কী আপনার ত্বক ও ক্লান্ত হয়ে পড়েছে! ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

Beauty Tips
Beauty Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ক'দিন টই টই করে স রাদিন ঘোরা ফেরা সাথে জাঙ্ক খাবার আর চড়া মেকাপ সাথে এক্সট্রা অ্যাাড ওন সিঁদুর খেলা সবমিলিয়ে ত্বকের নাজেহাল অবস্থা, তবে এরথেকে মুক্তিপেতে ভরসা রাখুন ঘরোইয়া টোটকাতে - 

*ডাবল ক্লেনজিং

এমনিতে বাইরে থেকে এসে আমরা তো হালকা কোনও ফেসওয়াশ দিয়ে সাধারণ ভাবে মুখ পরিষ্কার করেই থাকি। তবে, ডাবল ক্লেনজিং-এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। ত্বককে গভীর ভাবে পরিষ্কার করতে প্রথমে অয়েল বেসড্ কোনও ক্লেনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। চাইলে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। তার পর, হালকা কোনও ফেসওয়াশ দিয়ে মুখের অতিরিক্ত তেল ধুয়ে ফেলুন। এতে মুখ পরিষ্কারও হবে আর ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে। 

*টোনিং

ডাবল ক্লেনজিং পদ্ধতিতে মুখ পরিষ্কার করার পর, মুখের ছোট ছোট রন্ধ্রগুলি খুলে যায়। ছিদ্রগুলিকে সঙ্কুচিত করতে, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখতে এবং ত্বকে টান টান ভাব ধরে রাখতে টোনার মাখতে কিন্তু ভুলবেন না। বাজার থেকে কেনা গোলাপ জলও টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। আবার বাড়িতেই শসার রস বা আলুর রসের সঙ্গে অ্যালো ভেরা জেল বা ভিটামিন ই মিশিয়ে ব্যবহার করতে পারেন। 

*ফেস প্যাক বা শিট মাস্ক

সপ্তাহে এক দিন অবশ্যই মুখে ঘরোয়া ফেস প্যাক মাখাও জরুরি। চাইলে শিট মাস্কও ব্যবহার করতে পারেন।

*সিরাম

পুজোর পর থেকেই একটু একটু করে আবহাওয়া পাল্টাতে শুরু করে। যার প্রভাব পড়ে আমাদের মুখে। এই সময় ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়ার মতো ঘটনা খুবই স্বাভাবিক। তাই এখন থেকেই প্রতি দিনের রূপচর্চায় সিরাম যোগ করা অত্যন্ত জরুরি। 


* ময়শ্চারাইজিং

সিরাম ব্যবহার করছেন বলে ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না। আপনার ত্বকের ধরন অনুযায়ী বেছে নিন হালকা ময়শ্চারাইজার। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…