Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Weather Update: রবিবার তিলোত্তমায় অস্বস্তিকর আবহাওয়া, সপ্তাহের শুরুতেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৯ মে: রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৩ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন। ভোটের দিন সকালের দিকে মনোরম পরিবেশ থাকতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও, বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, সোমবার থেকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

You might also like!