Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Shahjahan Sheikh:দু’-তিন জন মন্ত্রীও পেয়েছেন শাহজাহানের জমি দখলের টাকা দাবি ইডির, জেল হেফাজতেই শাহজাহান

Shahjahan Sheikh
Shahjahan Sheikh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজেলেই থাকতে হবে শেখ শাহজাহানকে। সোমবার সন্দেশখালি মামলার মূল অভিযুক্তকে কলকাতার নগর দায়রা আদালতে পেশ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আদালত তাঁকে ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে সন্দেশখালির অস্ত্রভাণ্ডার এবং জমি দখলের টাকার ইস্যুতে বিস্ফোরক দাবি করেছে ইডি।  অন্য দিকে, জামিনের আবেদন জানাননি শাহজাহান।

কলকাতার নগর দায়রা আদালতে সোমবার শাহজাহানের মামলার শুনানি ছিল। সেখানেই ইডির আইনজীবী নতুন অভিযোগ তোলেন। ইডি সূত্রে জানা গিয়েছে, তাদের আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে জানান, সন্দেশখালির জমি দখলের টাকার সঙ্গে উপরমহলেরও যোগ রয়েছে। সেই টাকা পেয়েছেন রাজ্যের দু’-তিন জন মন্ত্রীও। টাকা নয়ছয়ের ক্ষেত্রে একটি দিক অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত বলেও আদালতে দাবি ইডির।

ইডির আইনজীবী আদালতে জানান, সরকারি টেন্ডার নিয়ে বেনিয়ম করেছেন শাহজাহান। প্রভাব খাটিয়ে নিজের অনুগামীদের ওই টেন্ডার তিনি পাইয়ে দিয়েছেন।

শাহজাহানের সঙ্গে সোমবার আদালতে হাজির করানো হয়েছিল তাঁর ভাই আলমগির, অনুগামী দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরাকে। ইডি আদালতে এই চার জনেরই ১৪ দিনের জেল হেফাজতের আবেদন জানায়। ইডির আইনজীবী শাহজাহানদের জামিনের বিরোধিতা করে বলেন, ‘‘রাজ্যের দু’-তিন জন মন্ত্রীর কাছেও সন্দেশখালির জমি জবরদখলের টাকা গিয়েছে। তাই এঁরা জামিন পেলে তদন্ত প্রভাবিত হতে পারে।’’

ইডির তরফে আরও জানানো হয়, ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি পারাপার, বিভিন্ন সরকারি টেন্ডার ঘুরপথে শাহজাহান এবং তাঁর সঙ্গীদের পাইয়ে দেওয়া হয়েছে। এতে তাঁরা লাভবান হয়েছেন। তদন্তে নতুন এই তথ্য পেয়েছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, শাহজাহানের স্ত্রী এবং আত্মীয়েরা জেরার মুখে এ কথা স্বীকার করে নিয়েছেন।

দু’পক্ষের বক্তব্য শুনে শাহজাহানদের আগামী ১৩ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে।


You might also like!