Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

ত্বকের জেল্লা বজায় রাখতে শসা দিয়ে করুন রূপচর্চা

Beauty Tips
Beauty Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বক নিয়ে সকলেরই যত্নের খামতি নেই , না না উপাচারে ত্বককে পেলব ও কোমল রাখতে সবাই চায়, তবে এমন ঝকঝকেত্বক পেতে বাজার চলতি না বরং ভরসা রাখুন ঘরোয়া উপাদানে। 

শসা এমন একটি উপাদান যা গ্রহনে আপনার শরীর কে যেমন ভিতর থেকে আদ্র করে তোলে তেমন ত্বক পরিচর্চায় যদিতা রাখেন আপনার ত্বককে বাইরে থেকেও আদ্রতা প্রদান করার পাশাপাশি পেলব দাগহীন এবং কোমল করে তোলে। 

*শসা এবং টক দইয়ের প্যাক

ত্বক আর্দ্র রাখতে শসার বিকল্প নেই। সঙ্গে যদি থাকে টক দই, তা হলে ত্বক নিয়ে আর কোনও চিন্তার দরকার নেই। একটি পাত্রে ১ টেবিল চামচ টক দই, আধ কাপ শসা কুচি, আধ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে ত্বকে লাগান। ত্বক উজ্জ্বল হবে আপনারও। 


*শসা এবং আলুর প্যাক

আলু এবং শসার মিশ্রণ ত্বকে আনা বাড়তি জেল্লা। ১ টেবিল চামচ করে আলুর রস ও শসার রস নিন। সঙ্গে মেশান মুলতানি মাটি। এই প্যাকটি ত্বকে মেখে ১০-১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকের হারানো জেল্লা ফিরে পাবেন। 


*টম্যাটো এবং শসার প্যাক

ত্বকের পরিচর্যায় শসার ভূমিকা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে টম্যাটোর বিকল্প নেই। একটি পাত্রে ১ টেবিল চামচ টম্যাটো বাটা, ১ টেবিল চামচ শসার রস এবং ১ টেবিল চামচ বেসন— সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। ত্বক মসৃণ ও নরম রাখতে এটি ব্যবহার করেন নায়িকা। চাইলে আপনিও করতে পারেন। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…