Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Dilip Ghosh slams TMC: তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh slams TMC MLA Kunal Ghosh
Dilip Ghosh slams TMC MLA Kunal Ghosh

 

কলকাতা, ২৩ জুলাই : তৃণমূল কংগ্রেস দলটি বিলুপ্তির পথে, কটাক্ষ করে বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল কংগ্রেস দলটি বিভ্রান্ত, নেতারা বিভ্রান্ত, এমনকি তাঁদের দলনেত্রীও বিভ্রান্ত। দলটি এখন বিলুপ্তির পথে। কর্মী-সমর্থকরা এখন চরম দ্বিধায়—তাঁরা কোন পথে যাবে।"

লোকসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভা থেকে কুণাল ঘোষ সাসপেন্ড হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "কুণাল ঘোষ বিপ্লবী হতে চান। তিনি প্রথমবারের মতো বিধায়ক হয়েছেন। তিনি যে গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন, তাতে তাঁর পেছনে আর কেউ নেই—তিনিই একমাত্র নেতা। দলেরই অন্য একটি গোষ্ঠীর সঙ্গে তাঁরা নিজেদের মধ্যে লড়াই করছেন।" দিলীপ আরও বলেন, "কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই রোগটি নতুন কিছু নয়, বরং পুরোনো; প্রথমে তিনি দলের ভেতরেই বিবাদে জড়ান, মহিলা সাংসদদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন—এ নিয়ে স্পিকারের কাছে একাধিক অভিযোগও জমা পড়েছে। দলটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।"

You might also like!