Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Loksabha Election 2024: মোদীর বিরুদ্ধে এবার কমিশনে নালিশ তৃণমূলের!

Trinamool complaint to the commission against Modi!
Trinamool complaint to the commission against Modi!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  'সরকারি খরচে ভোটের প্রচার'! কীভাবে? খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই এবার নির্বাচন কমিশনের অভিযোগ দায়ের করল তৃণমূল।এ বারের অভিযোগ, সরকারি অর্থ খরচ করে ভোটের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল।

কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূল লিখেছে, গত ১৫ মার্চ ‘আমার প্রিয় পরিবারবর্গ’ বলে একটি চিঠি লেখেন। সেখানে গত এক দশকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি এবং প্রকল্পের কথা রয়েছে। হোয়াট্‌সঅ্যাপের মাধ্যমে গোটা দেশের জনগণের কাছে ছড়িয়ে দেওয়া হয় ওই বার্তা। কিন্তু সেই বার্তার একটি অংশে লেখা ছিল ‘‘এই চিঠিটি পাঠিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। গত ১০ বছরে ভারতের ১৪০ কোটির বেশি জনগণ সরাসরি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। আগামীতেও তাঁরা উপকৃত হবেন।’’ তৃণমূলের যুক্তি, মোদীর নেতৃত্বে ভারত সরকার এই চিঠি পাঠাচ্ছে বলে বলা হচ্ছে। কিন্তু আসন্ন লোকসভা ভোটে প্রধানমন্ত্রী নিজে বারাণসী কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই এটা স্পষ্ট যে সরকারি অর্থকে ব্যবহার করে ভোটের আগে সরকারি প্রকল্পের প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি।

কমিশনকে পাঠানো চিঠিতে তৃণমূল অভিযোগ করেছে, নির্বাচন কমিশন ভোট ঘোষণার পর ওই বার্তা হোয়াট্‌সঅ্যাপে ছড়ানো স্পষ্টতই নির্বাচনী আদর্শ বিধি ভঙ্গের উদাহরণ। রাজনৈতিক প্রচারে সরকারি অর্থ এবং পদ ব্যবহার করা সমীচীন নয়। তাই কমিশন মোদী এবং বিজেপির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করুক। সংশ্লিষ্ট চিঠিতে তৃণমূলের তরফে সই রয়েছে তাদের রাজ্যসভার নেতা ডেরেক’ও ব্রায়েনের। চিঠির শেষে সংশ্লিষ্ট হোয়াট্‌সঅ্যাপ মেসেজের স্ক্রিনশটও কমিশনকে পাঠিয়েছে তৃণমূল।

আসন্ন লোকসভা ভোটের আগে এ নিয়ে মোদীর বিরুদ্ধে দ্বিতীয় নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনল তৃণমূল। এর আগে বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করেছেন বলে অভিযোগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের পালনাডুর চিলাকালুরিপেটে নির্বাচনী সমাবেশে গিয়েছিলেন মোদী। তৃণমূলের অভিযোগ, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে চড়ে ওই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। এতেই লঙ্ঘিত হয়েছে নির্বাচনী আচরণবিধি। এ নিয়ে নির্বাচন কমিশনের চিঠি পাঠিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। তৃণমূলের তরফে এই অভিযোগ জানান দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। তিনি এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) চিঠির প্রতিলিপিও পোস্টও করেন।

নির্বাচনী প্রচারে সরকারি পরিবহণ, যন্ত্র বা নিরাপত্তারক্ষী ব্যবহার করা যায় না। তৃণমূলের দাবি, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ব্যবহার করে মোদী যে আচরণবিধি লঙ্ঘন করেছেন সেই একই বিধি লঙ্ঘনের অভিযোগে ১৯৭৫ সালে শাস্তির মুখে পড়তে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও।


You might also like!