La Liga:লা লিগা : আর্দা গুলারের গোলে জয় তুলে নিয়ে শিরোপার কাছাকাছি রিয়াল মাদ্রিদ

La Liga
La Liga

 

মাদ্রিদ, ২৭ এপ্রিল: ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ১-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী আর্দা গুলার। এই ম্যাচ জয়ের ফলে লিগ শিরোপা জয়ের দিকে আরও এগিয়ে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাকি পাঁচ ম্যাচ থেকে আর ৪ পয়েন্ট তুলে নিতে পারলেই শিরোপা জয় নিশ্চিত হবে আনচেলত্তি শিষ্যদের। ৩৩ ম্যাচে ২৬ জয় ও ৬টি খেলা অমিমাংসিত রেখে রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন ৮৪। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭০।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…