Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Fire in Burrabazar:বড়বাজারের আগুন নিয়েও তৃণমূল-বিজেপি বচসা, বড় অভিযোগ তাপস রায়ের

Trinamool-BJP conflict over Barabazar fire incident
Trinamool-BJP conflict over Barabazar fire incident

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার সাতসকালে কলকাতার বড়বাজার অঞ্চলে আগুন লাগে।অগ্নিকাণ্ড ঘিরেও তুঙ্গে রাজনৈতিক তরজা। বড়বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছতেই ছড়াল উত্তেজনা। বিজেপি-তৃণমূল কংগ্রেসের মধ্যে বচসা বাধে। হাতাহাতিও হয় দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে।কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় সেখানে পৌঁছনোর পর আরও উত্তেজনা বাড়ে। তাঁকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। 

যে গুদামে আগুন লেগেছে সেটি বেআইনি বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পৌঁছে এলাকায় বেআইনি নির্মাণ, বেআইনি গুদাম রয়েছে তা মেনে নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হওয়ার বিষয় নিয়ে তৃণমূল দাবি করেছে, তাপস রায় রাজনীতি করতেই সেখানে এসেছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়েও নোংরা রাজনীতি চাইছে বিজেপি। এর পাল্টা দিয়েছেন তাপসও। 

বিজেপি প্রার্থীর কথায়, তিনি বড়বাজারের বিধায়ক ছিলেন। এখানকার মানুষ জানে যে কারা নোংরা রাজনীতি করে। তাপসের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর এক বিজেপি কর্মীকে মারধর করেছে। ওই কাউন্সিলরের গ্রেফতারির দাবিও জানান তিনি। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। এর কিছুক্ষণ পরে মেয়র ফিরহাদ হাকিমও সেখানে যান। কথা বলেন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে। 

সোমবার ভোররাতে আগুন লাগার পরই এলাকায় বহুতল আবাসনগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ঘটনাস্থলে দমকলের ৭ টি ইঞ্জিন এসে পৌঁছয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় আরও তিনটি ইঞ্জিন আসে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। 


You might also like!