Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Update:ফের বদলাচ্ছে আবহাওয়া; মেঘাচ্ছন্ন আকাশ, দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Weather Update
Weather Update

 

কলকাতা, ২৪ সেপ্টেম্বর : ফের আবহাওয়া বদলে গেল দক্ষিণবঙ্গে, মেঘাচ্ছন্ন হয়ে উঠল শহর থেকে শহরতলির আকাশ। নিম্নচাপের প্রভাবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি আবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি প্রত্যাশিত।

এরপর ২৫ সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরবর্তী দিন ২৬ তারিখ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও বীরভূমের দু-একটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পরের দিনও এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

You might also like!