Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Raj Bhavan CCTV Footage:পুলিশের হাতে এল রাজভবনের সিসিটিভি ফুটেজ,মহিলার বয়ানের সঙ্গে কতটা মিলল?

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজভবনের সিসিটিভি ফুটেজ হাতে পেল কলকাতা পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির যে অভিযোগ হেয়ার স্ট্রিট থানায় জমা পড়েছে, তার ভিত্তিতেই চলছে অনুসন্ধান। রাজ্যপাল সংবিধানের রক্ষাকবচ পান। তাই তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি তদন্ত সম্ভব নয়। লালবাজার আগেই জানিয়েছিল, কোনও ব্যক্তিবিশেষের বিরুদ্ধে তদন্ত নয়, নির্দিষ্ট একটি অভিযোগের অনুসন্ধান করছে তারা। তার অঙ্গ হিসাবেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

রাজ্যপাল জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর রাজ্য পুলিশ ছাড়া ক্যামেরার ফুটেজ তিনি আমজনতাকে দেখাবেন। সেই মতো বৃহস্পতিবার ১ ঘণ্টা ১৯ মিনিটের সিসি ফুটেজ সর্বসাধারণকে দেখায় রাজভবন। তারপরই রাজ্যের পূর্ত দফতরের কাছ থেকে সেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার দিন রাজভবনে কোন সময়ে কী ঘটেছে, ফুটেজ ঘেঁটে তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজভবনের তরফে যে ফুটেজ প্রকাশ্যে আনা হয়েছে তাতে দেখা গেছে, ৫.৩২ নাগাদ পুলিশ আউট পোস্টে ঢুকছেন ওই মহিলা। প্রায় ৮ মিনিট ওখানেই থাকেন তিনি। তারপর ৫.৪০-এ আউট পোস্ট থেকে বেরিয়ে রাজভবনের ওসির রুমে যান। কথা বলেন পুলিশ এবং অন্যান্য মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গে। ১ ঘণ্টা ১৯ মিনিটের এই ফুটেজে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিনী মহিলাকে মোট দু’বার দেখা গিয়েছে। 

মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনা হয়েছে। মোট তিনটি ধাপে ফুটেজ দেখিয়েছেন রাজভবন কর্তৃপক্ষ। প্রথম ফুটেজের সময় বিকেল ৫.৩১ মিনিট থেকে ৫.৪২ মিনিট পর্যন্ত। দ্বিতীয় ফুটেজের সময় ৫.৩২ মিনিট থেকে ৬.৩২ মিনিট পর্যন্ত। তৃতীয় ফুটেজটি ৬.৩২ মিনিট থেকে ৬.৪১ মিনিট পর্যন্ত। তবে এই সিসিটিভি ফুটেজে রাজভবনে ভিতরের অংশ বা রাজ্যপালকে দেখা যায়নি। 


You might also like!