Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

SSC recruitment Notice: বিজ্ঞপ্তি দেখে হতাশ শিক্ষকেরা

SSC recruitment Notice (Symbolic picture)
SSC recruitment Notice (Symbolic picture)

 

কলকাতা, ৩০ মে : চাকরিহারা শিক্ষকেরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেখে তাঁরা হতাশ। তাঁরা আগেই জানিয়েছিলেন, পরীক্ষা দেবেন না। সেই সিদ্ধান্তেই তাঁরা স্থির আছেন। তাঁদের আন্দোলনও চলবে।উল্লেখ্য, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, আগামী ৩১ মে-র মধ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হবে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নতুন করে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। বৃহস্পতিবার রাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল ভারতীয় নাগরিক মাত্রই নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। যদিও এসএসসি পরীক্ষার বিধি নিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে আবার বলা হয়েছে আদালতে চিহ্নিত অবৈধরা আবেদন করতে পারবে না। রাতে নিয়োগ বিধি প্রকাশ করার পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশ করে তারা। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ১৬ জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদনপত্র নেওয়া চলবে ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত। আবেদনপত্রের ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৪ জুলাই রাত ১১ট ৫৯ মিনিট। ফি জমা দিতে হবে অনলাইনে। লিখিত পরীক্ষা হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। ঠিক কবে হবে তা পরে জনিয়ে দেওয়া হবে। পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবারের চতুর্থ সপ্তাহে। ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে। মেধা তালিকা প্রকাশিত হবে ২৪ নভেম্বর।

You might also like!