Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

11 months ago

Cyber ​​fraud: সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানাতে রাজ্যের বিশেষ ফোন নম্বর

West Bengal Information Technology Minister Babul Supriyo
West Bengal Information Technology Minister Babul Supriyo

 

কলকাতা, ১২ জুন : সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য এবার নতুন টোল ফ্রি নিয়ে এল রাজ্য। এবার থেকে রাজ্যবাসীরা এ সংক্রান্ত যে কোনও অভিযোগ টোল ফ্রি নম্বর ১৯৩০-এ ফোন করে জানাতে পারবেন। শুধু পশ্চিমবঙ্গই নয়, যে কোনও রাজ্যের মানুষই এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

মন্ত্রী বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে জানান, এখন থেকে ১৯৩০ নম্বরে ফোন করে সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ জানানো যাবে। এই সুবিধা ব্যবহার করতে পারবেন ভিন্নরাজ্যের বাসিন্দারাও। অন্য রাজ্যের কেউ ওই নম্বরে ফোন করে অভিযোগ জানালে সেখান থেকেই অভিযোগের কথা সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়ে দেওয়া হবে। বাবুল আরও জানান, তিনি নিজেও একাধিক বার এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। অভিযোগ, ফেসবুকে বাবুলের নামে প্রায় ২৯-৩০টি ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে। অথচ এ বিষয়ে তিনি নিজেই কিছু জানেন না! ইউটিউবেও তাঁর নামে একটি চ‍্যানেল রয়েছে, যার অনুগামী সংখ্যা সাড়ে তিন লাখ পেরিয়ে গিয়েছে।


You might also like!