Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ration card : পুজোর মুখে ৬২ লক্ষের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Ration Card
Ration Card

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর : পুজোর মুখে ৬২ লক্ষেরও বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করল রাজ্য সরকার। ভুয়ো রেশন কার্ড সংক্রান্ত প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার এ কথা বিধানসভায় জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

খাদ্যমন্ত্রীর দাবি, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭ লক্ষ। তবে তাঁর যুক্তি, ভুয়ো রেশন কার্ডের 'ক্লিনসিং'-র এই প্রক্রিয়া চলতে থাকবে। অস্তিত্বহীন, মৃত ও ভুয়ো মিলিয়ে ৬২ লক্ষ ২৪ হাজারের বেশি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, জানালেন তিনি। এতেই শেষ নয়। রেশন কার্ড নিয়ে এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে, জানিয়েছেন তিনি।

পরে বিষয়টি বুঝিয়ে বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। তাঁর ব্যাখ্যা, যে ৬২ লক্ষ ২৪ হাজার রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে তাতে কোনও ভুল হয়ে থাকলে ফের সংশ্লিষ্ট ব্যক্তির কার্ড সক্রিয় করা যেতে পারে। ভুল অর্থে নিয়ম মেনে যাঁর রেশন পাওয়ার কথা কিন্তু পেলেন না, তাঁদের ক্ষেত্রে নতুন করে এই কার্ড সক্রিয় করা যাবে।

তা হলে কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে কী মাপকাঠি অনুসরণ করা হয়েছে? খাদ্যমন্ত্রীর কথায়, কেউ যদি স্বেচ্ছায় কার্ড 'সারেন্ডার' করেন, কোনও উপভোক্তার যদি মৃত্যু হয় বা কোনও কারণে উপভোক্তা যদি রেশন নিতে আগ্রহী না হন, সেই সব ক্ষেত্রে এই কার্ড নিষ্ক্রিয় হবে। কেউ যদি দীর্ঘ দিন ধরে কার্ডে রেশন না তোলেন, সেক্ষেত্রেও নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কথা। তবে স্রেফ যে ৬২ লক্ষ ২৪ হাজার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে, তা-ই নয়। একই সময়ে 'দুয়ারে সরকার' ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে ২৬ লক্ষ নতুন রেশন কার্ড তৈরিও করা হয়েছে, জানালেন রথীন ঘোষ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…