Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

Binay Mishra
Binay Mishra

 


কলকাতা, ৩০ সেপ্টেম্বর  : কয়লা পাচার কাণ্ডে শর্ত সাপেক্ষ জামিন পেলেন বিকাশ মিশ্র । শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করে। জামিনের জন্য বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, তদন্ত সহযোগিতা করা, পাসপোর্ট জমা রাখা এবং পাঁচ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পাবেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র।

কয়লা পাচার কাণ্ডে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। গত কয়েকমাস ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের রয়েছেন তিনি। তার আগে আসানসোলের সংশোধনাগারে ছিলেন বিকাশ। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে, সেখান থেকে তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং শেষে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কলকাতার প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারেই রয়েছেন তিনি। তবে পুজোর মুখে এবার আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে জামিন পেলেন কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত। যদিও জামিন পেলেও আপাতত দেশ ছেড়ে যেতে পারবেন না বিকাশ মিশ্র। সিবিআইয়ের কাছে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি কয়লা পাচার মামলার শুনানিতে আসানসোল আদালতে তাঁকে হাজিরা দিতে হবে বলেও নির্দেশ দেয় বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…