Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

শহরে ফের বিধ্বংসী আগুন! ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন

Fire at Tallugunj
Fire at Tallugunj

 


কলকাতা, ১৩ অক্টোবর : বিধ্বংসী আগুন টলিগঞ্জে প্রযোজনা সংস্থার গোডাউনে । ঘটনাস্থলে রয়েছে দমকলের ৮ টি ইঞ্জিন । বৃহস্পতিবার সকালে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অরূপ বিশ্বাস। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ৬ টার কিছু পর আগুন লাগে গোডাউনে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গোডাউনের শেডটি টিনের। আগুনটি যেভাবে ছড়িয়ে পড়তে থাকে, প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার বেশ কিছুটা পর প্রথমে দমকলের একটি ইঞ্জিন আসে। পরে আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে পৌঁছয় আরও চারটি ইঞ্জিন। পরে আরও ৩টি ইঞ্জিন আসে। তবে গোডাউনের সামনের রাস্তাটা অত্যন্ত সংকীর্ণ। সেক্ষেত্রে ইঞ্জিন ঢুকতেও সমস্যা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে দমকলের ৮ টি ইঞ্জিন । গোডাউনের পাশেই প্রচুর আবাসন রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। ফলে গোডাউনের ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা ক্ষীণ। তবে দমকলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। কারণ দমকলের ইঞ্জিন এলেও জলের ব্যবস্থা নেই। সেক্ষেত্রে পাশের আবাসনগুলির রিজার্ভার থেকে জল নেওয়া হয়েছে। আবাসনের বাসিন্দারাও নিজেদের বাড়ির ছাদ থেকে পাইপ দিয়ে জল নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন বিধায়ক অরূপ বিশ্বাস। পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। অরূপ বিশ্বাস বলেন, “৮টি ফায়ার টেন্ডার আছে। সব ঠিক আছে। আগে আগুন নেভানোটাই লক্ষ্য।”

দমকল আধিকারিকরা জানিয়েছেন, আগুন নেভানোটাই প্রাথমিক লক্ষ্য। পরে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। শর্ট সার্কিট থেকে কোনও ভাবে আগুন লেগে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…