Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

5 months ago

SSC controversy 2025:এসএসসি-র অযোগ্যদের তালিকায় যোগ হল আরও কয়েকটি নাম

SSC ineligible list
SSC ineligible list

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :দাগি অযোগ্য’ তালিকা আরও একবার দীর্ঘতর হল। শনিবার গভীর রাতে তালিকায় যুক্ত হয়েছে আরও দু’জনের নাম। এর ফলে অযোগ্য প্রার্থীর সংখ্যা ১৮০৪ থেকে বেড়ে দাঁড়াল ১৮০৬।

শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছেতালিকায় ছিল অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।জানা গিয়েছে, এই তালিকা প্রকাশের আগে দফায় দফায় বৈঠক সারেন কমিশনের আধিকারিকরাএসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের উপস্থিতি ওই বৈঠক হয় বলে খবর। এরপরেই এই তালিকা প্রকাশ। সুপ্রিম নির্দেশ মেনেই আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশনার। তার আগে এই তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবারই শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি হয়। বিচারপতি সঞ্জয়কুমার শর্মা ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলার শুনানি হয়শুনানিতে এসএসসির তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৬ সালের এসএসসি প্যানেলেরদাগি’ ১৯০০ জনের নামের তালিকা প্রকাশ করে দেবে কমিশন। যদিও শনিবারের প্রকাশিত তালিকায় নাম রয়েছে ১৮০৪ জনের। ওই তালিকার সঙ্গে এসএসসির তরফে দেওয়া একটি বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয় জল্পনা। ওই নোটে এই লিস্টকে ‘প্রথম তালিকা’ বলে চিহ্নিত করা হয়েছে। এরপর মধ্যরাতে আরও একটি তালিকা প্রকাশ করে দু’জনের নাম সংযোজন করা হয়। তার ফলে ‘দাগি অযোগ্য’র সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮০৬ জন।

You might also like!