Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast of The Bengal: স্বস্তির দিন আপাতত শেষ! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বাড়বে তাপের দাপট

Weather forecast of The Bengal
Weather forecast of The Bengal

 

কলকাতা, ১৩ এপ্রিল: স্বস্তির দিন আপাতত শেষ, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বাড়বে তাপের দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে বাড়তে চলেছে তাপমাত্রা।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার মতো কিছু জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে সামান্য বৃষ্টি হতে পারে। তাতে তাপমাত্রায় কোনও প্রভাব পড়বে না।

দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরের পাহাড়ঘেঁষা তিন জেলায় কমবেশি বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত। সোমবার থেকে উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।


You might also like!