Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Lazor light restriction: বিমান ওঠানামায় সমস্যা, বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা

Lazor light restriction
Lazor light restriction

 

কলকাতা, ১ এপ্রিল: বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে, তাই কলকাতা বিমানবন্দরের আশেপাশের এলাকায় লেজার আলোর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বিধাননগর পুলিশ কমিশনারেট। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিধাননগরের ডেপুটি কমিশনার ও বিমানবন্দর কর্তৃপক্ষের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ারপোর্ট, নারায়ণপুর, বাগুইআটি, নিউটাউন, রাজারহাট, সল্টলেকের একাংশে লেজার আলো ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিধাননগর কমিশনারেটের নির্দেশিকায় বলা হয়েছে, এই এলাকায় বিভিন্ন ব্যাঙ্কোয়েট, হোটেল, রেস্তোরাঁ, ক্লাব ও বহুতলে লেজার আলো ব্যবহার করা হচ্ছে। এর ফলে রানওয়েতে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে বলে জানা গেছে। সেই কারণেই লেজার আলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত।


You might also like!