Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Lok Sabha election 2024:বিজেপি প্রার্থীর স্বামী বিএসএফ কর্তা, তবু ভোটের সময় সরানো হয়নি: মমতার নিশানায় কমিশন

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃফের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 মালদহর নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, "বিজেপি প্রার্থীর স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা হলে অসুবিধা হয় না! আর আমাদের বিধায়ক লাভলি (মৈত্র)-র স্বামী পুলিশকর্তা হলে সমস্যা?"

মমতা আরও বলেন, "গতবারেও যখন এখানে বিজেপি প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন, তখন ওর স্বামী ডিউটিতে ছিলেন। এখন রিটায়ার করেছেন কি না জানি না।"

মালদহ দক্ষিণ লোকসভাটি কংগ্রেসের দখলে। এবি গনিখান চৌধুরীর প্রয়াণের পর ২০০৬ সালে উপনির্বাচনে মালদহ আসনে জিতেছিলেন তাঁর ভাই আবু হাসেম খান চৌধুরী। টানা চার বার তিনি এখানকার সাংসদ। গতবারের মতো এবারেও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। শ্রীরূপার স্বামী কেন্দ্রীয় বাহিনীর কর্তা। নাম না করে মমতা তাঁর কথায় বোঝাতে চেয়েছেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের স্বামী সৌম্য রায় কলকাতা পুলিশের ডিসি (দক্ষিণ-পশ্চিম) ছিলেন। একুশের বিধানসভা নির্বাচনের মতো লোকসভা নির্বাচনের আগেও কমিশন তাঁকে পদ থেকে সরিয়ে দিয়েছে।

মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, নিয়মটা সকলের ক্ষেত্রে একই হওয়া উচিত। কিন্তু বাস্তবে সেটা হয় না। এজন্য কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণকেই দায়ী করেছেন মমতা।

কমিশনের পাশাপাশি বিজেপিকেও তীব্র আক্রমণ করেছেন মমতা। তাঁর কথায়, "বিজেপি সব বিক্রি করে দিয়েছে। মানবিকতা, সংবিধান সব বিক্রি করে দিয়েছে।’’ 



You might also like!