Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Bjp Candidate Agnimitra Paul :পাখির চোখ মেদিনীপুর,‘এক ফোনে দিদিভাই’,ভোট বঙ্গে এবার নয়া কর্মসূচি বিজেপির

Bjp Candidate Agnimitra Paul
Bjp Candidate Agnimitra Paul

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃলোকসভা ভোটের প্রচার পর্বে এবার অভিনব উদ্য়োগ মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের। চালু করলেন ‘এক ফোনে দিদিভাই’ কর্মসূচি।  দিলীপ ঘোষের প্রাক্তন কেন্দ্রে জনসংযোগ বাড়াতে নয়া পন্থা অবলম্বন বিজেপি প্রার্থীর।

বুধবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করে ‘এক ফোনে দিদি ভাই’ নামে একটি কর্মসূচি শুরু করলেন অগ্রিমিত্রা পাল। বিজেপির তরফে একটি থিম সংও রিলিজ করা হয়। তবে এই নম্বর চালু করা হয় কেন? প্রার্থী জানিয়েছেন, এই কয়দিনে লোকসভা কেন্দ্রের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে যাওয়া সম্ভব নয়। তার উপর গরমের কারণে অনেকটা সময় নষ্ট হচ্ছে। সেহেতু, একটি ফোন নম্বর চালু করা হল, যেখানে মানুষ তাঁদের এলাকার সমস্যার কথা ফোনে জানতে পারবেন। আগামী দিনে ভোট জিতে আসলে কী কী কাজ অগ্রাধিকার পাবে, তার একটা ধারণা তৈরি করা যাবে।

অগ্নিমিত্রা জানান, এই লোকসভা কেন্দ্রের সবচেয়ে বেশি সমস্যা রয়েছে জল এবং আবাসের। অনেক জয়াগতেই পানীয় জলের একটা সংকট রয়েছে দীর্ঘদিন ধরে। প্রচারের সময় মানুষ সেগুলি তাঁর সামনে তুলে ধরছেন। তিনি জানান, খড়গপুর বা কেশিয়ারি এলাকায়, মেদিনীপুর শহর এলাকাতেও জলের সমস্যা রয়েছে। এতদিন বাদেও এরকম জলের সমস্যা রয়েছে।

এই কেন্দ্রে গতবারের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ। তাঁকে এবার বর্ধমান দুর্গাপুর আসনে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে। অগ্নিমিত্রা বলেন, ‘দিলীপ দা প্রচুর কাজ করে গিয়েছেন। তাঁর কাজের রিপোর্ট কার্ড তিনি মানুষের কাছে দিয়ে গিয়েছে। তবে, পাঁচ বছরে তো সব কাজ করে ওঠা সম্ভব নয়।’ যে যে কাজগুলো বাকি রয়েছে, সেগুলি নিয়েই মানুষের মতামত পেতে এই কর্মসূচি চালু করা হয়েছে।

এই কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল। কংগ্রেস, তৃণমূল, সিপিএম সব এক পার্টি। যখন সিপিএম ক্ষমতায় যে ক্ষমতায় ছিল তখন কোটি কোটি টাকার দুর্নীতি করেছে। কংগ্রেস তুষ্টিকরনের রাজনীতি এখনও পর্যন্ত করে যাচ্ছে। আর তৃণমূল দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছে। বিভিন্ন জঙ্গি সংগঠনদের বার বাড়ন্ত র পিছনেও রাজ্য সরকারকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল।


You might also like!