Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Forecast: তাপ-যন্ত্রণা অব্যাহত, গনগনে গরম হাওয়ায় নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১ মে : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপের-যন্ত্রণা অব্যাহত। গনগনে গরম হাওয়ায় নাজেহাল কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ। বৃষ্টির তো দেখাই নেই, তার উপর রোদের তেজ জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। সাতসকালেই আগুন ঝরাচ্ছে সূর্য, আর তা চলছে দিনভর। সেই সঙ্গেই পাল্লা দিচ্ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। মানুষ আকুল হয়ে বৃষ্টি চাইছে। কিন্তু বৃষ্টির তো দেখা নেই। যদিও, মঙ্গলবার বেশি রাতে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-সহ জেলার নানা অংশে ছিঁটেফোঁটা বৃষ্টি হয়েছে, মাত্র কয়েক মিনিটের জন্য।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ৩০.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি বেশি। গরমে তিতিবিরক্ত বাঙালি মনেপ্রাণে বৃষ্টি চাইছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার (৫ মে) রাজ্যের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি নামতে পারে। সঙ্গে পড়তে পারে বাজ। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে পারে। সোমবার (৬ মে) হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।


You might also like!