Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

TMC: ‘আসল তৃণমূল’ বনাম কালীঘাট শিবির, ২৮ আগস্টের কর্মসূচি ঘিরে তুঙ্গে জল্পনা

Fresh infighting within Trinamool over the student wing's foundation day
Fresh infighting within Trinamool over the student wing's foundation day

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   একদিকে ‘কালীঘাট শিবির’, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’—দলের অন্দরের বিভাজন ঘিরে সংঘাত যেন থামছেই না। ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, এবার তারই রেশ দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়েও। আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই কর্মসূচি পালনের জন্য ঋতব্রত শিবিরের তরফে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই এ বিষয়ে আবেদন জমা দেওয়া হয়েছে। তবে কোনও একটি নির্দিষ্ট জায়গার পরিবর্তে কর্মসূচির জন্য একাধিক সম্ভাব্য স্থানের উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। এই অনুমতি ঘিরেই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। 

গত বছর পর্যন্ত মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে গিয়েছে পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ঘর ভেঙে খান খান। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল। যেখানে নেত্রীর একসময়ের ছায়াসঙ্গীরা যোগ দিয়েছেন। এহেন পরিস্থিতিতে এবারও মেয়ো রোডেই ‘কালীঘাট’ তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রত শিবির প্রথমেই বিকল্প হিসাবে দু’তিনটি জায়গার কথা বলে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে খবর। তবে জায়গাগুলো কোথায় সেগুলি তারা সামনে আনছেন না। নেতৃত্বের বক্তব্য, জায়গা নিয়ে জেদের কিছু নেই। আমরা আইন মেনে কর্মসূচি করব। সবটাই পুলিশি অনুমতির উপর নির্ভর করছে। তবে কর্মসূচি হবেই। 

আর তা সফল করতে ময়দানে নেমেও পড়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জানা গিয়েছে, প্রস্তুতিতে ইতিমধ্যে নানা জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের। এমনকী জেলা নেতৃত্ব কলকাতায় এসে বৈঠকও করে যাচ্ছেন বলে খবর। তবে সভায় লোক আনতে বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে। আর তাই উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা ঋতব্রত শিবির চালাচ্ছে বলে খবর। ঋত শিবিরে ছাত্র সংগঠনের সভাপতি নাম সুদীপ রাহা নিজে দায়িত্ব নিয়ে সবটা চালাচ্ছেন বলে খবর। কালীঘাট তৃণমূলের নেতা তথা দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ”মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে গেলেও সেখানেই লোক আসবে। এরা যত অনুমতি বাতিল করবে, তত মানুষ দিদির সঙ্গে আসবে। আর বিজেপি ছাত্রছাত্রীদের উপর যে অত্যাচার করেছে তাতে দিদির কর্মসূচিতেই বাংলার ছাত্র যুবরা আসবে। কারণ তারা জানে, প্রতিবাদের মুখ শুধু দিদিই।” 

You might also like!