Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে দমকা হাওয়াও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৩ এপ্রিল : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। উত্তরবঙ্গেও আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি প্রত্যাশিত। কোথাও কোথাও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

আগামী মঙ্গলবার, পয়লা বৈশাখ পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে কোনও দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দমকা হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র।

উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি কম।

You might also like!