
কলকাতা, ৩০ সেপ্টেম্বর : পুজোর ভিড়ে কোনও সমস্যায় পড়লে বা কেউ হারিয়ে গেলে তাঁর পরিজনকে একটা মাত্র কল করতে হবে কলকাতা পুলিশের হেল্প লাইন নম্বরে। নিমেষেই সব সমস্যার সমাধান করবে কলকাতা পুলিশ। এই হেল্পলাইন নম্বর চালু হল শুক্রবার থেকেই। এই পরিষেবা পাওয়া যাবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত দেওয়া হবে এই বিশেষ পরিষেবা।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হেল্পলাইন নম্বর ৯১৬৩৭৩৭৩৭৩। আপনার কাছের জন হারিয়ে গেলে বা আপনাকে আপনার পরিজনদের কাছে আনার বা পরিজনদের আপনার কাছে নিয়ে আসার অথবা আপনার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সাহায্য করবেন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এমনকি কিছু হলে আপনাকে উদ্ধারও করবে কলকাতা পুলিশ।
