Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

প্রাথমিকে বিএড প্রার্থীদের নিয়োগপত্র নিয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টেই: হাই কোর্ট

Kolkata High Court
Kolkata High Court

 


কলকাতা, ১৭ অক্টোবর:  টেট পরীক্ষায় কি অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন? না কি টেটের জন্য নির্দিষ্ট ডিএলএড ডিগ্রিধারীরাই সুবিধা পাবেন?

প্রাথমিকে নিয়োগের নিয়ম নিয়ে এই বিতর্কের জবাব সুপ্রিম কোর্টই দিতে পারবে বলে সোমবার জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। তবে একই সঙ্গে তারা আশ্বস্ত করে বলেছে, জবাব না পাওয়া গেলেও নিয়োগ প্রক্রিয়া থমকে যাবে না। তা যথা নিয়মে চলতে পারে।

সোমবার টেটের নিয়োগ সংক্রান্ত এই মামলাটির শুনানি ছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। সেখানেই বিচারপতি জানিয়ে দেন, টেট পরীক্ষায় বিএড প্রার্থীরা অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনই হস্তক্ষেপ করবে না হাই কোর্ট। সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত যে মামলাটি চলছে, তার রায়ের উপরেই গোটা বিষয়টি নির্ভর করবে।

২৯ সেপ্টেম্বর, প্রাথমিক স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। সেখানে বলা হয়, ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন)-এর পাশাপাশি বিএড (ব্যাচেলর অফ এডুকেশন) যোগ্যতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন, যা নিয়ে আপত্তি তুলে হাই কোর্টে মামলা করেন সুপর্ণা চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েক জন টেট পরীক্ষার্থী।

আবেদনকারীদের যুক্তি ছিল, ডিএলএড ডিগ্রি শুধুমাত্র টেট পরীক্ষার জন্য কাজে লাগে। আর বিএড প্রয়োজন হয় স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর মাধ্যমে শিক্ষক নিয়োগের যে কোনও পরীক্ষায়। অর্থাৎ, প্রাথমিক স্কুলের শিক্ষকের জন্য দরকার ডিএলএড ডিগ্রি। আর উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজন বিএড ডিগ্রি।

মামলাকারীদের বক্তব্য, প্রাথমিক স্কুলের পরীক্ষায় যদি বিএড প্রার্থীরাও সুযোগ পান, তবে প্রতিযোগিতা আরও বাড়বে। আর বঞ্চিত হবেন ডিএলএড ডিগ্রিধারীরা। কারণ, এই যোগ্যতা নিয়ে অন্য কোথাও আবেদন করা যায় না। তাই আদালত নির্দেশ দিক, ডিএলএড-রাই শুধু টেটের জন্য আবেদন করতে পারবেন। সোমবার এই মামলার শুনানিতেই এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের দিকে ঠেলে দেয় কলকাতা হাই কোর্ট।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…