Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

অধীরের প্রার্থীকে হারিয়ে যুব কংগ্রেসের নতুন সভাপতি আজাহার

অধীরের প্রার্থীকে হারিয়ে যুব কংগ্রেসের নতুন সভাপতি আজাহার
অধীরের প্রার্থীকে হারিয়ে যুব কংগ্রেসের নতুন সভাপতি আজাহার

 

কলকাতা, ১ অক্টোবর : প্রদেশ যুব কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন বর্ধমানের আজাহার মল্লিক। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির প্রার্থী শাহিনা জাভেদকে প্রায় ৮ হাজার ভোটে পরাজিত করেছেন আজাহার।ফলপ্রকাশের পরই কংগ্রেসের অন্দরে প্রশ্ন উঠেছে, তাহলে কি দলের অন্দরে ক্রমশই দুর্বল হচ্ছে অধীর চৌধুরির রাশ? এবার যুব কংগ্রেসের পদাধিকারী নির্বাচন হয় অনলাইনে। জুন মাসে ভোটগ্রহণ শুরু হয়। জুন মাসে ভোটগ্রহণ হলেও ফলপ্রকাশ স্থগিত ছিল। শনিবার সেই ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলে দেখা গিয়েছে, সভাপতি পদে আজাহার মল্লিক পেয়েছেন ৩৯,১২১ ভোট, ওদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর প্রার্থী শাহিনা জাভেদ পেয়েছেন ৩১,১৯২টি ভোট। নতুন সভাপতি আজাহার মল্লিক দলে সোমেন মিত্রের অনুগামীদের ঘনিষ্ঠ বলেই পরিচিত।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…