Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

2 years ago

Weather Forcast:স্বস্তির বৃষ্টিতে ভিজছে উত্তর ও দক্ষিণবঙ্গ, গুমোট গরম কাটছেই না

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৪ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী ১৭ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এই সময়ে কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সত্ত্বেও মহানগরী তিলোত্তমায় গুমোটভাবে কাটছেই না, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৭ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হবে। ১৫ আগস্ট উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৬ তারিখ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ আগস্ট পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার দুই-একটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ১৬ আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে। ১৫ আগস্ট উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির দুর্যোগ চলবে। ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে, এছাড়াও মালদা এবং দুই দিনাজপুরে ভারী বৃষ্টি প্রত্যাশিত।

You might also like!