Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Calcutta High Court:আপাতত নতুন মামলায় গ্রেপ্তার নয়, নতুন করে নিম্ন আদালতে আবেদন করবে না পুলিশ, শুক্রে শুনানি

Sandeshkhali BJP leader Mampi Das
Sandeshkhali BJP leader Mampi Das

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হাই কোর্টে সাময়িক স্বস্তি সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাসের। পিয়ালী ওরফে মাম্পি দাসের বিরুদ্ধে নিম্ন আদালতে ১২ দিনের জেল হেফাজত ও নতুন মামলায় গ্রেপ্তারের আবেদন করেছিল পুলিশ। কিন্তু হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দিল পরশু অর্থাৎ শনিবার পর্যন্ত নতুন কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। আগামিকাল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি।

আদালতে মাম্পির আইনজীবী রাজদীপ মজুমদার জানান, তাঁর মক্কেল নিম্ন আদালতে জামিন চাইতে গেলে নতুন মামলা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে জামিনযোগ্য ধারা দেওয়া হলেও পরে জামিন-অযোগ্য ধারা যুক্ত করা হয়। বেআইনি ভাবে ওই গ্রেফতার করা হয়েছে বলে আদালতে জানিয়েছেন মাম্পির আইনজীবী। তাঁর আশঙ্কা, এখন ১০ দিন পুলিশি হেফাজতে রেখে আবার নতুন মামলা দিয়ে মাম্পিকে গ্রেফতার করা হতে পারে। নিম্ন আদালতে সেই আবেদন করতে পারে পুলিশ।

মাম্পির আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি সিংহ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তের বক্তব্য জানতে চান। এজি আশ্বাস দেন, শুক্রবার হাই কোর্টে এই মামলার শুনানি না হওয়া পর্যন্ত পুলিশ এমন কোনও পদক্ষেপ করবে না। এজির বক্তব্যে সন্তুষ্ট হন বিচারপতি। জানান, বিচারপতি সেনগুপ্তের বেঞ্চেই মামলার শুনানি হবে শুক্রবার।

সন্দেশখালির ঘটনায় বহু অভিযোগে বার বার উঠে এসেছে মাম্পির নাম। তার মধ্যে ভয় দেখিয়ে ধর্ষণের অসত্য মামলা রুজু করানোর মতো অভিযোগও রয়েছে। সম্প্রতি, সন্দেশখালির এক গৃহবধূও সেই অভিযোগ করেন সন্দেশখালি থানায়। পুলিশকে তিনি জানান, তাঁর গ্রেফতার হওয়া ভাইকে ছাড়ানোর শর্তে ধর্ষণের অসত্য অভিযোগ দায়ের করতে বলেছিলেন এই মাম্পি। পরে অভিযোগ তুলে নিতে চাইলে বিজেপির তরফে তাঁকে শাসানোও হয়। মাম্পি ওরফে পিয়ালির নাম শোনা গিয়েছিল সন্দেশখালির ‘স্টিং’ ভিডিয়োতে, গঙ্গাধর কয়ালের মুখেও।

একের পর এক অভিযোগ আসায় গ্রেফতারি এড়াতে বসিরহাট আদালতে অগ্রিম জামিন চাইতে গিয়েছিলেন মাম্পি। আদালত তাঁকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। এই নির্দেশের বিরুদ্ধেই হাই কোর্টে মামলা করেন মাম্পি।

অন্য দিকে, বিচারপতি সেনগুপ্তের এজলাস না বসায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখার মামলার শুনানিও হয়নি বৃহস্পতিবার। ওই মামলাটিও শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে।


You might also like!