Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Supreme Court of India:নতুন করে ২১ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের তালিকা চাই! রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Supreme Court of India
Supreme Court of India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যপাল তথা রাজ্য়ের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য সিভি আনন্দ বোসকে ২১ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর সঙ্গে শুক্রবারের মধ্যে তাঁকে কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে। শুক্রবারই উপাচার্য নিয়োগ পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে। সোশাল মিডিয়ায় জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

এ দিন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপালের আইনজীবীর উদ্দেশে বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়গুলি আমার, আপনার নয়। জনগণের। তাই যাবতীয় বিতর্ক ভুলে উপাচার্যদের নিয়োগ করতে হবে।’’ প্রসঙ্গত, রাজ্য নিজের পছন্দমতো উপাচার্য নিয়োগ করেছিল। সেই নিয়োগ বাতিল হওয়ার পরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজের পছন্দমতো অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন। রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের তালিকা না মেনে আচার্য নিজের পছন্দসই ব্যক্তিদের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করায় রাজভবন ও নবান্নের সংঘাত বাধে। সেই সংঘাতই শীর্ষ আদালতে গড়িয়েছে। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের পছন্দ অনুযায়ী অধ্যাপক বুদ্ধদেব সাউকে অন্তর্বর্তী উপাচার্য পদে নিয়োগ করার পরে আচমকা তাঁকে সরিয়ে দেন রাজ্যপাল। তখন উচ্চ শিক্ষা দফতর বুদ্ধদেবের পাশে দাঁড়ায়।

এ দিন সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স-হ্যান্ডলে লিখেছেন যে আচার্যের আইনজীবী এই নির্দেশ লিখিত ভাবে রেকর্ড না করার অনুরোধ জানিয়েছিলেন। তবে এই প্রক্রিয়াকে স্থগিত করার সব চেষ্টা আদালত বানচাল করেছে। সন্ধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিলিপি প্রকাশিত হয়েছে। সেখানে অবশ্য সবিস্তার নির্দেশের উল্লেখ নেই। তাতে বলা হয়েছে, দু’পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পরে ১৭ মে পরবর্তী শুনানির দিন স্থির করা হয়েছে।


You might also like!