Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

kolkata metro : মেট্রো রেলের ওরেঞ্জ লাইনে পরিষেবা বৃদ্ধি, যাত্রীদের সুবিধা

kolkata metro (symbolic picture)
kolkata metro (symbolic picture)

 

কলকাতা, ৬ আগস্ট : মঙ্গলবার থেকে কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশনের মধ্যে ওরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা বাড়ানো হল। এবার থেকে এই রুটে দৈনিক ৭৪টি ট্রেন পরিষেবা দেওয়া হবে। (৩৭ আপ + ৩৭ ডাউন) ২০ মিনিটের ব্যবধানে চালানো হচ্ছে। এদিন সকাল আটটা নাগাদ রুবি সংযোগ স্থল অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন থেকে পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হয়।

ত সোমবারের যাত্রী সংখ্যার তুলনায় এদিনের যাত্রী সংখ্যা প্রায় ৫০শতাংশ বেশি ছিল। আশা করা হচ্ছে, এই বর্ধিত পরিষেবা সময়ের কারণে, ওরেঞ্জ লাইনের যাত্রী সংখ্যা আগামী দিনে বহুগুণ বৃদ্ধি পাবে। এমনটাই জানিয়েছেন মেটো রেল মুখ্য জন সংযোগ আধিকারিক কৌশিক মিত্র। ওরেঞ্জ লাইনে পরিষেবা সময় বৃদ্ধির ফলে যাত্রীরা সকাল এবং রাতের গন্তব্যস্থলে পৌঁছাতে আরও সুবিধা পাবেন। ফলস্বরূপ, মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।

You might also like!