Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Massive fire breaks out in Howrah's Bali Kale: হাওড়ার বালিখালে ভয়াবহ আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকান

Massive fire breaks out in Howrah's Bali Kale
Massive fire breaks out in Howrah's Bali Kale

 

হাওড়া, ৩১ জানুয়ারি : ভয়াবহ আগুন লাগল হাওড়ার বালিখালে। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় বেশ কয়েকটি অস্থায়ী দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলের ছ’টি ইঞ্জিনের চেষ্টায় দীর্ঘ ক্ষণ পরে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রের খবর, বালিখাল বাসস্ট্যান্ড লাগোয়া একটি গ্যারাজে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে। ওই গ্যারাজটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত করা ছিল। সেখান থেকেই আগুন লাগে এবং তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে।

অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গ্যারাজ এবং সংলগ্ন রাস্তা। গ্যারাজের কাছে বেশ কয়েকটি অস্থায়ী দোকান ছিল, সেগুলি প্রায় ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যায় বালি থানা এবং বালি ট্র্যাফিক গার্ডের পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে।

You might also like!