Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Jadavpur University Clashes: যাদবপুর নিয়ে বামদের হুঁশিয়ারি কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা, ৪ মার্চ: যাদবপুর কান্ডে বামদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সোমবার বেশি রাতে তিনি এক্সবার্তায় তাঁর মতামত লিখেছেন। কুণাল লিখেছেন, “আমাদের শিক্ষামন্ত্রীর উপর হামলা করল বামেরা। আমাদের অধ্যাপকদের মারা হল। আমাদের সম্মেলন আক্রান্ত হল। তারপর নাটক করে মিথ্যা দোষারোপ। যারা মন্ত্রীর গাড়িতে তান্ডব করল, বেয়ে উঠল, তাদের কেউ চাকায় 'পিষে যাওয়ার' গল্প ছড়ালো, তার এক্স রে থেকে সব কিছু রিপোর্টে নিশ্চিত যে 'পিষে' যায়নি। অথচ এই গল্প ছড়িয়ে গুন্ডামির চেষ্টা। আরজিকরের 'আমি সোমা বলছি' বা ১৫০ গ্রামের মত নাটকবাজি। আর তারপর এইভাবে শিক্ষামন্ত্রীর বাড়ি টার্গেট করে হামলার পরিকল্পনা। পুলিশ বাধা দেওয়ায় বিশৃঙ্খলাকারীদের আপত্তি। অপপ্রচার। গোষ্ঠীবাজি করে জেলা সম্পাদক হওয়া কমরেড বিপ্লবী সাজতে মন্ত্রীর বাড়ি টার্গেট করে প্রচারমুখী রাজনীতি করছেন। আগুন নিয়ে খেলবেন না। আমরা সংযত। কিন্তু আমাদের কর্মীরাও নজর রাখছেন। ২০১১ সালের আগের ঔদ্ধত্য, অসভ্যতা নতুন করে বরদাস্ত করা হবে না। বাড়ি টার্গেট করে রাজনীতি হলে মনে রাখবেন সব ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়ার সম্ভাবনার দরজা খুলে যায়। মানুষের দরবারে প্রত্যাখাত, 0 পাওয়া দল, কটা আগাছা এনে গুন্ডামি করবে, আর চারটে ক্যামেরার সামনে নাটকবাজি করবে, এসব চললে পরবর্তী প্রতিক্রিয়ার জন্য তৃণমূলকে দায়ী করবেন না।”

You might also like!