Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Kalyan Banerjee : ডি এ নিয়ে লাগাতার আন্দোলনের মধ্যেই বিতর্কিত মন্তব্য কল্যাণের

Kalyan Banerjee
Kalyan Banerjee

 

কলকাতা, ২২ ফেব্রুয়ারি  : ডি এ নিয়ে জটিলতার আবহে মুখ খুললেন তৃণমূল সাংসদ তথা অভিজ্ঞ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমহারে যেখানে রাজ্যের সরকারি কর্মীরা মহার্ঘভাতা চাইছেন, তাহলে রাজ্যের বিধায়করা কেন কেন্দ্রীয় হারে ভাতা পাবেন না, পাল্টা প্রশ্ন তুলেছেন কল্যাণবাবু।

বুধবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে জমি সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল। সেখানেই এমন মন্তব্য করেন কল্যাণবাবু। তাঁর বক্তব্য ছিল, "সমহারে ডিএ চাইছেন সরকারি কর্মীরা। তাহলে রাজ্যের বিধায়করা কেন্দ্রীয় হারে ভাতা পাবেন না? সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো, হাইকোর্টের বিচারপতিরা কি সমহারে ডিএ পাবেন?"

মহার্ঘভাতা নিয়ে রাজ্যের সঙ্গে সরকারি কর্মচারীদের সংঘাত নিয়ে আদালতে মন্তব্য করলেও, এ নিয়ে রাজ্যের সরকারকে যদিও কোনও রকম শলা-পরামর্শ দিতে নারাজ কল্যাণবাবু। তাঁর বক্তব্য, "রাজ্যের এখন অনেক বড় বড় আইনজীবী রয়েছেন। জানি না কেন, তাঁদের বুদ্ধিতে এটা আসেনি।"

মহার্ঘভাতা নিয়ে সরাসরি সংঘাতের পথে হাঁটছেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কর্মবিরতির ৯ মার্চ সরকারি কার্যালয় বন্ধ রাখার ডাকও দিয়েছেন তাঁরা। সেই অবস্থায় রাজ্যের তৃণমূল সরকারের সাংসদ কল্যাণবাবুর এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

You might also like!