Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Metro Disruption:পরিষেবা শুরু হতে না হতেই মেট্রোর সামনে ঝাঁপ, ফের আংশিক বন্ধ চলাচল

Metro service disrupted
Metro service disrupted

 

কলকাতা, ৩০ জুন : ঘণ্টা দুই পর পরিষেবা চালু হতে না হতেই ফের বিপত্তি। বেলগাছিয়া স্টেশনে ডাউন লাইনে এক ব্যক্তি মেট্রো রেলের সামনে ঝাঁপ দেন। তার ফলে আংশিক বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা।

এই লেখা পর্যন্ত অবশ্য ওই ঝাঁপ দেওয়া ব্যক্তির নাম-পরিচয় বা অবস্থা জানা যায়নি। তবে তাঁকে নিয়ে এবং পরিষেবা স্বাভাবিক করার চেষ্টায় তৎপর হয়েছে মেট্রোর কর্মীরা।

এদিকে, রাতভর লাগাতার বৃষ্টির জেরে পাতালপথে এ দিন চরম ভোগান্তি হয়। চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝে লাইনের উপর জল জমে। তার ফলে আংশিক বন্ধ ছিল মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চরম ভোগান্তির শিকার হন মেট্রো যাতায়াতকারীরা। বাধ্য হয়ে ভিন্ন পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন তাঁরা। যত তাড়াতাড়ি সম্ভব জল সরিয়ে ফের মেট্রো চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


You might also like!