Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

1 year ago

Matua Festival: মতুয়াদের অনুষ্ঠানের অনুমতি নিয়ে নির্দেশ বিচারপতির

Matua Festival
Matua Festival

 

কলকাতা, ১৩ মার্চ : ৬ দশক আগে বাতিল হওয়া আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামী মতুয়াদের অনুষ্ঠানের অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতেই বাতিল হল সেই অনুমতি। নতুন করে আবেদন করতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানিয়েছে, দু'পক্ষের আবেদন খতিয়ে দেখে জেলা পরিষদকে সিদ্ধান্ত নিতে হবে।

জানা গিয়েছে, প্রায় ৬২ বছর আগে বাতিল হয়ে যায় জেলা পরিষদ আইন। তারপরেও ওই আইনকে হাতিয়ার করেই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ঠাকুরনগরের মতুয়া উৎসবের অনুমতি দিয়ে দিয়েছিল মমতাবালা ঠাকুরের অনুগামীদের। ওই একই অনুষ্ঠানের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই মামলায় জমা পড়া নথি দেখে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ১৯৭৩ সালে রাজ্যে পঞ্চায়েত আইন আসার পর ১৯৬৩ সালের জেলা পরিষদ আইন অবলুপ্ত হয়ে গিয়েছে। তারপরেও জেলা পরিষদের আইন দেখিয়ে একপক্ষকে অনুমতি দিয়েছিল জেলা পরিষদ। তাই ওই অনুমতি বাতিল করল হাই কোর্ট।

You might also like!