Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Jadavpur's CPM candidate taunts Modi:মোদীকে কটাক্ষ যাদবপুরের সিপিএম প্রার্থীর

Jadavpur's CPM candidate taunts Modi
Jadavpur's CPM candidate taunts Modi

 

কলকাতা, ১১ মে্, : কেন্দ্রে মোদী সরকারের পতন আসন্ন বলেও দাবি করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য।

আদানি-আম্বানির প্রসঙ্গ টেনে কংগ্রেসকে একটি জনসভা থেকে আক্রমণ করেছেন মোদী। বিরোধীরা দুই ব্যবসায়িক গোষ্ঠীকে মোদীর ঘনিষ্ঠ বলে আক্রমণ করে এসেছে দীর্ঘদিন। তাঁদের নাম মোদীর মুখে উঠে আসায় ফের সরব হয়েছে বিরোধীরা। বিষয়টি নিয়ে মোদীকে কটাক্ষ করলেন সিপিএম প্রার্থী।

শনিবার বারুইপুর এলাকায় প্রচার করেন সৃজন। বারুপুরের পিয়ালি রেল স্টেশন থেকে শুরু করে স্থানীয় বাজার এলাকায় জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। ইতিমধ্যে গোটা দেশে তিনটি দফায় ভোটদান পর্ব মিটেছে। সৃজনের দাবি, তৃতীয় দফার পর বিজেপি টের পাচ্ছে, তাঁদের সরকারে ফিরে আসাটা কঠিন হয়ে যাচ্ছে। সেই কারণে তাঁদের প্রচার কৌশল বদলে যাচ্ছে বলে দাবি তাঁর।

সৃজন বলেন, ‘একেক দফা ভোট হচ্ছে, আর বিজেপির চাপ বাড়ছে। মোদী গ্যারান্টি দিয়ে প্রচার শুরু করেছিলেন। এখন আবার হিন্দু মুসলমানে নেমে এসেছেন। আম্বানি-আদানিকেও ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। এটা থেকে পরিষ্কার নির্বাচনে বিজেপি হারছে। কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হতে চলেছে।’

You might also like!