Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Kunal Ghosh :যাদবপুরে অসভ্যতা’, ‘চিহ্নিত করে রাখা দরকার’, দাবি তৃণমূলের কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসকদলের সংগঠন ওয়েবকুপার অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সভা ঘিরে রণক্ষেত্র অবস্থা তৈরি হয়। ঘটনার পর বিষয়টির কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ।

তিনি এক্সবার্তায় লিখেছেন, “অধ্যাপক ডঃ প্রদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে যাদবপুরে যারা এই অসভ্যতা করল, তাদের এবং ওই সংগঠনগুলিকে চিহ্নিত করে রাখা দরকার। প্রদীপ্ত নিপাট ভদ্রলোক। তার সঙ্গে বাঁদরামি করা কয়েকটা অসভ্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দরকার।

তৃণমূলের সৌজন্য মানে দুর্বলতা নয়। গায়ে হাত দেবে কেন? শাসক বলে সংযত নিশ্চয় থাকা উচিত। কিন্তু বাঁদরামি সীমা পার করলে উপযুক্ত জবাব দেওয়া উচিত।

যাদবপুরে যে বাঁদরামিটা এরা করল, মনে রাখুন। চিহ্নিত করুন। শিক্ষামন্ত্রী এবং তৃণমূল সমর্থক অধ্যাপকরা সংযমের পরিচয় দিয়েছেন। কিন্তু হামলা, বিশৃঙ্খলা যারা করল, গণতান্ত্রিকভাবে যথাযথ জবাব দরকার। এদের চিহ্নিত করুন।”

কুণালের এই মন্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন সিপিএম কর্মী দিব্যেন্দু দাস এক্সবার্তায় লিখেছেন, “ব্রাত্যর কিছু হলোনা, তাহলে কিসের বিশৃঙ্খলা? ধিক্কার জানাই এই রকম মিথ্যাচার কে, একজন বাচ্চা ছেলে কে গাড়ি দিয়ে চাপা দিয়ে চলে গেছে শিক্ষামন্ত্রী, লজ্জা নেই আপনার?”

You might also like!