Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Bony Sengupta : কোনও বেআইনি কাজ করিনি, দাবি বনির

Bony Sengupta
Bony Sengupta

 

কলকাতা, ৯ মার্চ : নিজেকে নির্দোষ বলে দাবি করলেন নিয়োগ কেলেঙ্কারির তদন্তে জড়িয়ে পড়া অভিনেতা বনি সেনগুপ্ত। ধৃত, অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েই বনিকে ডেকে পাঠায় ইডি। বৃহস্পতিবার তিনি দেখাও করেছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বনি বলেন, 'জিরাটে আমি একটি শো করতে গিয়েছিলাম। তখনই আলাপ হয় । উনি প্রথমে সিনেমা ও মিউজিক ভিডিও করা নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু ওঁর সঙ্গে আমার কোনও সিনেমার চুক্তি হয়নি। পরিচিতি সূত্রেই কুন্তলের হয়ে অনেক স্টেজ শো করেছিলাম আমি। ওঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। জন্মদিনের অনুষ্ঠানেও ওঁর বাড়ি গিয়েছি।'

বনি বলেন, '২০১৭ সালে আমি একটি বিলাসবহুল গাড়ি কিনেছিলাম। সেসময়ে কিছু টাকা দিয়ে সাহায্য করেছিলেন কুন্তল। প্রায় ৪০ হাজার টাকার মতো। ওই একটাই ব্যাঙ্ক লেনদেন রয়েছে ওঁর সঙ্গে আমার। সেই কারণেই আজকের তলব। সোমা চক্রবর্তীর পার্লার উদ্বোধনেও আমায় ডাকা হয়েছিল। অন্যান্য তারকাদের মতোই গিয়ে সেটা উদ্বোধন করেছিলাম খালি। ২০ থেকে ২৫টা অনুষ্ঠান করেছি কুন্তল ঘোষের হয়ে। সেটার পারিশ্রমিক হিসেবেই গাড়ির কিছুটা টাকা নিয়েছিলাম। তার সমস্ত তথ্য, কাগজ আমার কাছে রয়েছে। আমি ইডিকে সমস্ত কিছুই দিয়েছি। কোনও বেআইনি কাজ আমার নেই, আমি ওই ধরনের ছেলেই না।'

সবশেষে বনির বক্তব্য, 'যেমন অন্যান্য তারকারা বিভিন্ন উদ্বোধনে যান, অনুষ্ঠান করেন, ঠিক সেভাবেই কুন্তল ঘোষের হয়ে কাজ করেছিলাম ২০২৭ সালে। তখন বেআইনি কিছু আন্দাজও করতে পারিনি। করতে পারলে জড়াতাম না কখনও।'

অন্যদিকে, কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সঙ্গে বনির আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছে। সেই তথ্য যাচাইয়ের জন্য অভিনেতা বনি সেনগুপ্তকে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।

বনিও বলেছেন, 'তদন্তে সাহায্য করব বলেই যেদিন আমায় ডাকা হয়েছে সেইদিনই এসেছি। যা যা নথি, তথ্য চাওয়া হয়েছে সমস্ত দিয়েছি, দেবও। আমি জানি আমি সত্যি বলছি। আমার ভয়ের কোনও কারণই নেই।'

শুধু বনিই নন, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে একাধিক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে বলে দাবি ইডি সূত্রে, যাঁদের কাছে টাকা পৌঁছে গিয়েছিল। সম্প্রতি এক বিউটা পার্লারের মালিকের নামও উঠে আসে।

You might also like!