kolkata

2 years ago

Howrah-Rampurhat special train :তারাপীঠের জন্য হাওড়া-রামপুরহাট বিশেষ ট্রেন, চলবে তিন দিন

Howrah-Rampurhat special train
Howrah-Rampurhat special train

 

কলকাতা, ১৩ সেপ্টেম্বর : কৌশিকী অমাবস্যা উপলক্ষে অনেক ভক্তই তারাপীঠ যান। সেই সময় রামপুরহাট রুটে বিপুল ভিড় হয়। যাত্রীদের সুবিধার্থে আগামী ১৪, ১৫ এবং ১৬ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতি, শুক্র এবং শনিবার হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। রেলের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।

ওই বিশেষ ট্রেনটি হাওড়া থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে ছেড়ে রামপুরহাট সকাল ৯টা ৫০-এ পৌঁছবে। ফেরার পথে সকাল ১১টা ৫-এ ট্রেনটি রামপুরহাট থেকে ছেড়ে হাওড়ায় পৌঁছবে দুপুর ৩টে ৫ মিনিটে। যাত্রাপথে বিশেষ ওই ট্রেনটি শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, গুসকরা, বোলপুর এবং সাঁইথিয়াতে দাঁড়াবে।

You might also like!