Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

100 Days Work: ১০০ দিনের কাজে অর্থবরাদ্দ নিয়ে কড়া মন্তব্য হাইকোর্টের

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ১৮ জুন :দুর্নীতির অভিযোগ তুলে একশ দিনের কাজ প্রকল্পে গত তিন বছর ধরে নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গকে ১ টাকাও ছোঁয়ায়নি বলে অভিযোগ। কেন্দ্রের বুধবার সেই প্রকল্পের ব্যাপারে মাইলফলক রায় দিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, ১ অগস্ট থেকে ফের এই প্রকল্প শুরু করতে হবে। আদালতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, যারা প্রকৃতপক্ষে কাজ করেছেন, তাদের বাধা দিতে চায় না কেন্দ্র। কিন্তু তারা সত্যিই কাজ করেছেন কিনা, সেটা নিশ্চিত করবে কে? রাজ্য যে বেআইনি ভাবে ব্যবহৃত টাকা বাজেয়াপ্ত করেছে, তা কেন্দ্রকে ফেরত দিতে হবে। ভবিষ্যতে আবার দুর্নীতি আটকাতে হলে পুরো প্রকল্পের উপর নজরদারি কেন্দ্রের হাতে থাকতে হবে। সে জন্য নোডাল অফিসার রাখতে হবে। এদিন মামলার শুনানির সময়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম তাঁর পর্যবেক্ষণে বলেন—“শুরু থেকেই একটা কথা বলছি— ১০টা আপেলের মধ্যে কয়েকটা পচা হতে পারে, কিন্তু বাকিরা তো স্বচ্ছ।” তাঁর কথায়, “যা হয়েছে, সেটা অতীত। কিন্তু প্রায় তিন বছর ধরে প্রকল্প বন্ধ। এবার নতুন করে চালু করতেই হবে। কেন্দ্র এই প্রকল্প স্থগিত রাখতে পারে না।” প্রধান বিচারপতি এর পরই বলেন, জুলাই বা অগস্ট থেকে চালু করা যায় কিনা ভেবে দেখুন"।


You might also like!