Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Hemant Soren: কালীঘাট মন্দিরে সস্ত্রীক হেমন্ত সোরেন, সুখ ও সমৃদ্ধির জন্য করলেন প্রার্থনা

kalighat temple
kalighat temple

 

কলকাতা, ৬ ফেব্রুয়ারি : সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের জনগণের সুখ ও সমৃদ্ধির জন্য করেছেন প্রার্থনা। বৃহস্পতিবার কালীঘাট মন্দিরে গিয়ে যথোচিত ধর্মীয় মর্যাদায় পূজার্চনা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও তাঁর স্ত্রী কল্পনা সোরেন। পুজো দেওয়ার পর কল্পনা সোরেন বলেছেন, "আমি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, দেশ ও বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি। আমি প্রার্থনা করেছি, আমাদের ওপর যে দায়িত্ব রয়েছে, তা যেন পূরণ করতে পারি।"

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এদিন বলেছেন, "দেশ ও বিদেশ থেকে অনেক মানুষ ঝাড়খণ্ডে বিনিয়োগ করে - ঝাড়খণ্ডে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে। আমি এখানে (কলকাতা) সেই শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসেছি। ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের অনেক মিল রয়েছে। আমরা সবাই একসঙ্গে কাজ করে রাজ্য ও দেশকে শক্তিশালী করতে চাই।"

You might also like!