Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Dilip Ghosh: ভাষা বিতর্কে দিল্লি পুলিশের পাশেই দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৫ আগস্ট : বাংলা-বাংলাদেশি ভাষা বিতর্কের দলের নীতি অনুসরণ করে দিল্লি পুলিশের পাশেই দাঁড়ালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে বহু বিতর্কিত বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির মন্তব্য, ”বিদেশে রেডিওয় যেসব ভাষায় অনুষ্ঠান হয়, তার মধ্যে বাংলাদেশের ভাষাকেই তারা বাংলা বলে জানে। পশ্চিমবঙ্গের বাঙালিরা যে ভাষায় কথা বলে, বাংলাদেশের লোকজনের ভাষা অন্য। ‘খাইতাসি’, ‘যাইতাসি’ এসব তো আমরা বলি না। সেই ভাষা শুনেই দিল্লি পুলিশের মনে হয়েছে যে সেটা বাংলাদেশি ভাষা। অসুবিধা কী? বরং এবার পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা।”

তাঁর কথায়, ”বাংলা আর বাংলাদেশি তো গুলিয়ে দিচ্ছে তৃণমূল। এক লক্ষ বাংলাদেশিকে অবৈধভাবে পরিচয়পত্র পাইয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা নিজেদের বাঙালিই বলব। দিল্লি পুলিশ যা করেছে, তাতে পরিষ্কার হয়ে যাবে কোনটা কোন ভাষা।”

You might also like!