Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Kolkata weather update:ভ্যাপসা গরম মহানগরীতে, উত্তরবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা

North Bengal rain warning
North Bengal rain warning

 

কলকাতা, ৫ আগস্ট : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কমবেশি বৃষ্টি হচ্ছে। তবুও ভ্যাপসা গরম কাটছেই না, উল্টে ঘর্মাক্ত গরমে অস্বস্তি অনুভূত হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখনও জারি রয়েছে বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৭ আগস্ট পর্যন্ত। তারপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনও সতর্কতা নেই।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বৃষ্টি প্রত্যাশিত। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী ৭ আগস্ট পর্যন্ত দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!