Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, বর্ষণ চলবে উত্তরেও

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৯ জুলাই : দক্ষিণবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার থেকেই বৃষ্টি হতে পারে ওই জেলাগুলিতে। এর পর বুধবার থেকে হতে পারে ভারী বৃষ্টিও। বর্ষণ চলবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ভিজতে পারে উত্তর ২৪ পরগনাও। তবে বুধবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে। এ ছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে বিক্ষিপ্ত ভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও। এ ছাড়া, সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!