Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Load Shedding: বজায় থাকবে গরমের দাপট, জীবন অতিষ্ঠ করছে উপর্যুপরি বিদ্যুৎ বিভ্রাট

Load Shedding (File Picture)
Load Shedding (File Picture)

 

কলকাতা, ২২ এপ্রিল: স্বস্তির বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই, গরমের দহনজ্বালা অব্যাহত থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আর এই গরমের মধ্যে জীবন অতিষ্ঠ করে তুলছে উপর্যুপরি বিদ্যুৎ বিভ্রাট। ঝলসানো গরমে এমনিতেই অবস্থা কাহিল, তার উপর বাড়ছে বিদ্যুৎ-বিভ্রাট। কলকাতার উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ।

যদিও সিইএসসি-র তরফে দাবি করা হয়েছে, অনুমোদনহীন এসি-র অতিরিক্ত লোডের কারণে কলকাতা সংলগ্ন বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত দু’-একটি ওভারলোডিংয়ের ঘটনা ঘটছে। শহরতলিতে তো আরও খারাপ অবস্থা। গরম থেকে রেহাই পেতে বহু মানুষ এসি কিনেছেন, কিন্তু কম ভোল্টেজের কারণে এসি চালাতেই পারছেন না। কোথাও কোথাও লাইট জ্বলছে টিমটিম করে। গ্রাহকদের অভিযোগ, এসি কেনার পর বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে, তা সত্ত্বেও ভোল্টেজ বৃদ্ধির জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।


You might also like!