Breaking News
 
Taslima Nasrin: দু'দশক পর কলকাতায় তসলিমা! সাদা-লালপাড় শাড়িতে আবেগঘন প্রত্যাবর্তন Militant Arrested in Bardhaman: মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিশানা? বর্ধমানে এসটিএফের জালে সন্দেহভাজন জইশ জঙ্গি Birbhum Gold and Cash Recovery: মিনারের বাড়িতে সাড়ে ২৮ কোটি ও সোনা উদ্ধারের নেপথ্যে টুলু? ডিসিআর কারবারে রাজস্ব ক্ষতির অভিযোগে তদন্ত অব্যাহত CM Suvendu Adhikari: প্রথমবার বড়া খানায় মুখ্যমন্ত্রী, পুলিশ কর্মীদের সঙ্গে সময় কাটিয়ে দিলেন আস্থার বার্তা Rashtrapati Bhavan: ১ ও ৮ আগস্ট 'চেঞ্জ অফ দ্য গার্ড' অনুষ্ঠিত হবে না রাষ্ট্রপতি ভবনে Mamata Banerjee: তৃণমূল কংগ্রেস সংক্রান্ত বিবাদে দ্রুত সিদ্ধান্ত নিক নির্বাচন কমিশন, বিরোধী গোষ্ঠীকে আর সময় দেওয়া উচিত নয়, মমতা বন্দ্যোপাধ্যায়

 

West Bengal

2 years ago

Mamata Banerjee: "বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই", সভায় তোপ মমতার

Mamata Banerjee from a meeting (File Picture)
Mamata Banerjee from a meeting (File Picture)

 

কলকাতা, ১৭ মে: ‘‘যদি এনআরসি, সিএএ না চান, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপির মতো এত বড় চোর, ডাকাত কোথাও নেই। বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ’’
সিএএ নিয়ে শুক্রবার ঝাড়গ্রামের সভা থেকেও বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘বিদেশে পড়তে গেলে বা কাজ করতে গেলে অনেক বছর থাকলে যেমন একটা করে গ্রিন কার্ড দেয়, সিএএ তেমনই একটা ভাঁওতা।’’
বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘দিল্লিতে ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে এনআরসি, সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। দিল্লিতে আছে।’’
ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী পেশায় সরকারি চিকিৎসক। মমতা সভায় বলেন, ‘‘আমি চাইলেই ওঁর ছাড়পত্র আটকে দিতে পারতাম। ওদের বেশি লোভ তো। ভাবলাম, যাক। টাকা করে আসুক। এলাকায় ডাক্তার নেই। উনি ভোটে লড়লে ডাক্তারি কে করবে? মানুষ পরিষেবা কোথায় পাবেন?’’
ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে প্রচার করেন মুখ্যমন্ত্রী। আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ঝাড়গ্রামে ভোটগ্রহণ হবে।
ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি। সাংসদ হয়েছিলেন কুনার হেমব্রম। এবারও তাঁকেই টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু তিনি প্রার্থিপদ প্রত্যাহার করেন। তারপর ওই কেন্দ্রে প্রণত টুডুকে প্রার্থী করেছে বিজেপি।

You might also like!