Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

1 year ago

Saayoni Ghosh: ঝড়ে সায়নী ঘোষের গাড়ির সামনেই ভেঙে পড়ল ডাল!

A branch broke in front of Sayani Ghosh's car in the storm!
A branch broke in front of Sayani Ghosh's car in the storm!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তাঁর প্রচার গাড়ির সামনে ভেঙে পড়ে গাছের ডাল। তড়িঘড়ি শওকত মোল্লার গাড়ি করে এলাকা ছাড়েন তিনি।

তীব্র দহনের পর সোমবার বিকেলে কালবৈশাখী ও প্রবল বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা কলকাতা-সহ একাধিক জেলা। সন্ধের হালকা ঝোড়ো হাওয়া ও টিপটিপ বৃষ্টির মধ্যেই ভাঙড়ের বামনঘাটা, বেঁওতা ১ ও বেঁওতা ২ অঞ্চলে হুডখোলা গাড়িতে নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। হঠাৎই দমকা হাওয়া ও বৃষ্টি চলে আসায় বিপাকে পড়েন তিনি। তৃণমূলের র‍্যালির সামনেই ভেঙে পরে গাছের ডাল।

প্রচন্ড বৃষ্টি ও ঝড়ের ফলে বেঁওতা-১ এর ক্রোলবেড়িয়া এলাকায় নির্বাচনী সভা বন্ধ করে আটকে ছিলেন সায়নী। ফাঁকা চেয়ার সামনে রেখে বন্ধ ঘর থেকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, একটানা দাবদাহের পর সোমবার বিকেলে কালবৈশাখীর দেখা মেলে। কিন্তু স্বস্তির বৃষ্টিতেও বিপত্তি! একাধিক জেলা থেকে মিলেছে মৃত্যুর খবর। কোথাও বাজ পড়ে মৃত্যু হয়েছে তো কোথাও দেওয়াল ধসে প্রাণ গিয়েছে আমজনতার। খাস কলকাতায় গাছ ভেঙে পড়েও বিপত্তি বেঁধেছে। আবার ঝড়বৃষ্টির জেরে শিয়ালদহের দক্ষিণ শাখায় বন্ধ ট্রেন চলাচল।

You might also like!