Country

1 year ago

Heatwave alert: ২০ মে দেশের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা, দহনজ্বালায় জ্বলবে দিল্লিও

Heatwave alert
Heatwave alert

 

নয়াদিল্লি, ১৭ মে: উত্তর-পশ্চিম ভারতে অত্যধিক গরম ও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ৪-৫ দিন তীব্র দহনজ্বালায় নাজেহাল হতে চলেছে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লি। জাতীয় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছতে পারে।

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮-২০ মে থেকে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে পূর্ব এবং মধ্য ভারতেও। হরিয়ানা, পঞ্জাব, রাজস্থান ও দিল্লিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম রাজস্থানের কিছু অংশে ২০ মে পর্যন্ত এবং পঞ্জাব, হরিয়ানা ও দিল্লিতে ১৮-২০ মে পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শনিবার জাতীয় রাজধানীতে পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে।

শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়-দিল্লি এবং রাজস্থানের কয়েকটি বংশালে তাপপ্রবাহের অবস্থা হতে পারে। ২০ মে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাট, সৌরাষ্ট্র এবং কচ্ছের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের অবস্থার সম্ভাবনা রয়েছে।

You might also like!